‎আখাউড়া রেলওয়ে স্টেশন-এ মহিলা চোর আটক, যাত্রীদের স্বস্তি।

‎আখাউড়া রেলওয়ে স্টেশন-এ মহিলা চোর আটক, যাত্রীদের স্বস্তি।

অফিস ডেস্ক :

‎ব্রাহ্মণবাড়িয়ার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন-এ স্বর্ণের চেইন চুরির সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, তবে দীর্ঘদিন ধরে এমন চুরির ঘটনায় যাত্রীরা অতিষ্ঠ ছিলেন বলে জানা গেছে।
‎১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯টা ৫২ মিনিটে, স্টেশনের ২নং প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী উপকূল এক্সপ্রেস ট্রেনের একটি বগির ভেতরে এ ঘটনা ঘটে।
‎অভিযোগ রয়েছে, নাছিমা খাতুন (৩৪), পিতা- আকির হোসেন, সাং- উচাইল, থানা ও জেলা হবিগঞ্জ, এক নারী যাত্রীর গলার স্বর্ণের চেইন চুরির চেষ্টা করেন। এ সময় উপস্থিত যাত্রীদের সহযোগিতায় ঐক্যবদ্ধ আখাউড়া টিমের দুই সদস্য তাকে হাতেনাতে আটক করেন। পরে তাকে রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
‎স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে ট্রেনে ও স্টেশনে চুরি-ছিনতাইয়ের ঘটনা বেড়েছে। বিশেষ করে নারী চোর চক্র সক্রিয় থাকায় যাত্রীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
‎রেলওয়ে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে যাত্রীদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
‎সচেতন মহল বলছেন, স্টেশনে নিরাপত্তা জোরদার ও সিসিটিভি নজরদারি বাড়ানো হলে এ ধরনের ঘটনা কমানো সম্ভব। যাত্রীদেরও ব্যক্তিগত জিনিসপত্রের প্রতি সতর্ক দৃষ্টি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *