মহাসড়কে প্রাইভেটকারে যাত্রী উঠাইয়া জোর পূর্বক মুক্তিপণ আদায়কারী দলের ৩ সদস্য গ্রেফতার ২ টি প্রাইভেটকার উদ্ধার

মহাসড়কে প্রাইভেটকারে যাত্রী উঠাইয়া জোর পূর্বক মুক্তিপণ আদায়কারী দলের ৩ সদস্য গ্রেফতার ২ টি প্রাইভেটকার উদ্ধার

Dec 23, 2025

নিজস্ব প্রতিনিধিঃ ২১ ডিসেম্বর রোববার ২০২৫ ইং গাজীপুর মহানগরের ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কসহ আশপাশ এলাকা হতে মহাসড়কের বিভিন্নস্থান হতে যাত্রীদের গন্তব্যে পৌছে দেওয়ার কথা বলে প্রাইভেটকারে উঠিয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়কারী চক্রের ৩ সদস্য গ্রেফতার করে মহানগর (উত্তর) ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, তথ্য প্রযুক্তি মাধ্যমে ডিবি (উত্তর) বিভাগ, গাজীপুর মহানগরের একটি চৌকস
আভিযানিক টিম জিএমপি’র পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশে এবং ডিবি ডিসি মহোদয়ের তত্ত্বাবধানে অভিযান
পরিচালনা করা হয় । জিএমপি বাসন থানাধীন গাজীপুর মহানগরের চৌরাস্তা এলাকা হতে ২১ ডিসেম্বর রোববার সকাল
৮ টার দিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ে ব্যবহৃত ২টি প্রাইভটকারসহ মুক্তিপণ আদায়কারী দলের ০৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। উল্লেখিত ঘটনায় ধৃত আসামীদেরকে বাসন থানার ২ টি পৃথক পৃথক
মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা মো: নিজাম (৩০), পিতা-মো: হবিবুল্লাহ, সাং-জগদল মাজপাড়া, থানা-দিরাই, জেলা- সুনামগঞ্জ ও মো: সাইফুল ইসলাম (৩২), পিতা- মো: হাছন মিয়া, সাং বেতুয়া, থানা-সখিপুর, জেলা টাঙ্গাইল। এবং মনিরুল হোসেন মুন্না (২০), পিতা-মো : ফজলু মিয়া, সাং- নিশ্চিন্তপুর, থানা ও জেলা- নেত্রকোনা।
উদ্ধারকৃত আলামত ০২ (দুই) টি পুরাতন প্রাইভেটকার জব্দ তালিকা করে আসামিদের আদালতে প্রেরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *