পোরশার কাতকইল দাখিল মাদ্রাসায় সুপারের হাজিরা খাতার স্বাক্ষর ফ্লুইড দিয়ে মুছে ফেলার অভিযোগ
নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পোরশা উপজেলার মুর্শিদপুর ইউনিয়নের কাতকইল দাখিল মাদ্রাসায় সুপারিন্টেন্ডেন্টের হাজিরা খাতায় দেওয়া স্বাক্ষর ফ্লুইড দিয়ে মুছে ফেলার অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত (অ্যাডহক) কমিটির সভাপতি মিজানুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় সুপারিন্টেন্ডেন্ট আব্দুল বারী স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার
কাশিমপুরে চাঁদাবাজ ভূমিদস্য রমজান আলীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন ভুক্তভোগীর
গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন হাতিমারা এলাকায় জমি জবরদখলের চেষ্টা, ৫০ লাখ টাকা চাঁদা দাবি, শিল্পকারখানায় একাধিক হামলা, ভাঙচুর, শ্রমিকদের মারধর, কোটি টাকার মালামাল লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ব্যবসায়ী ও ভুক্তভোগী আব্দুর রউফ খান। রোববার
বহিষ্কারাদেশ ঘিরে ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপিতে ক্ষোভ, নিরপেক্ষ তদন্তের দাবি এলাকাবাসীর
গাজীপুর জেলা প্রতিনিধিঃ জাফর আলী: গাজীপুর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন বুলুর বহিষ্কারাদেশকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও অনেকেই বহিষ্কারের কারণ
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ
গাজীপুর প্রতিনিধি: জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন জামায়াতের ব্যানারে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া থেকে ভবানীপুর বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সংবিধানের ৭০(খ) ধারা বাতিলের দাবিতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির ঘোষণা
আন্তর্জাতিক ডেস্কঃ লন্ডন, ৩ জুলাই ২০২৬: সংবিধানের ৭০(খ) ধারা বাতিল এবং একটি স্বাধীন, কার্যকর ও জবাবদিহিমূলক জাতীয় সংসদ প্রতিষ্ঠার দাবিতে আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের উদ্যোগে শুক্রবার (৩ জুলাই) যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৭টায় একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন আন্তর্জাতিক
সদস্য পদ সাময়িক স্থগিত করণ প্রসঙ্গে
প্রেস বিজ্ঞপ্তি ৩/৭/২৬ বিষয়: কয়েকজন সদস্যের সদস্যপদ সাময়িক স্থগিত সংক্রান্ত আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসা আমাদের কয়েকজন সহযোদ্ধা ভাইয়ের বিরুদ্ধে সম্প্রতি কয়েকটি অভিযোগ আমাদের নিকট এসেছে।
মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের সদয় দৃষ্টি কামনায় বিএনপির ত্যাগী কর্মী শিপন হোসেনের বাঁচার আকুতি
গাজীপুর জেলা প্রতিনিধি : রাজনীতির মাঠে দীর্ঘদিন ধরে দলের জন্য নিবেদিত থেকে কাজ করেছেন। কিন্তু আজ জীবনযুদ্ধের কঠিন বাস্তবতায় চিকিৎসার অর্থ জোগাড় করতে না পেরে মানবিক সহায়তার আবেদন জানাতে বাধ্য হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার তৃণমূল বিএনপির ত্যাগী কর্মী মোঃ শিপন হোসেন। তিনি
ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান
আন্তর্জাতিক ডেস্কঃ ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন দার্শনিক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা। তিনি বলেন, “দুর্নীতি সততার চেয়ে বেশি কিছু অর্জন করতে পারে না।” তাঁর মতে, ন্যায়পরায়ণতা, সততা ও নৈতিক মূল্যবোধই ব্যক্তি, সমাজ ও
সিলেটে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এতিম অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
জেলা প্রতিনিধি সিলেটঃ যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যাক্তিত্ব, মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্টাতা চেয়ারম্যান রেজা আলম কর্তৃক এতিম অসহায়দের মধ্যে ৪ জুলাই নগরীর একটি এতিমখানা মাদ্রাসায় অসহায় ও গরীব শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিরামপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বিরুদ্ধে মারধরের অভিযোগ
জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুরের বিরামপুরে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্যের বিরুদ্ধে প্রকাশ্যে মারধর, গুরুতর আহত করা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ এনামুল হক বিরামপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটি এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অভিযোগপত্রে উল্লেখ