ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

আন্তর্জাতিক ডেস্কঃ
ঘুষ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোরদার এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছেন দার্শনিক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা।
তিনি বলেন, “দুর্নীতি সততার চেয়ে বেশি কিছু অর্জন করতে পারে না।” তাঁর মতে, ন্যায়পরায়ণতা, সততা ও নৈতিক মূল্যবোধই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নের ভিত্তি। দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ বা ক্ষমতা কখনো প্রকৃত সম্মান বা স্থায়ী সাফল্য এনে দিতে পারে না। রংধনু নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন শাহিদা পারভীন রতনা এবং আন্তর্জাতিক প্রধান উপদেষ্টা নাসরিন আক্তার তরফদার রউফ যৌথ বিবৃতিতে বলেন, ঘুষ ও দুর্নীতি দেশের উন্নয়ন, সুশাসন ও সামাজিক ন্যায়বিচারের অন্যতম প্রধান অন্তরায়। তারা দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান। রেমিট্যান্স যোদ্ধা সংসদ পরিবার এক বিবৃতিতে ঘুষ গ্রহণ ও দুর্নীতির তীব্র নিন্দা জানিয়ে বলে, যে আদর্শ, ত্যাগ ও সম্মানের জন্য মানুষ সংগ্রাম করেছে, তা কোনো অনৈতিক সুবিধা বা ঘুষের বিনিময়ে বিসর্জন দেওয়া উচিত নয়। সংগঠনটি আইনের শাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে। দেশবন্ধু রেমিট্যান্স যোদ্ধা সংসদও এক বিবৃতিতে জানায়, লোভ, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে। তাই দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সবার মধ্যে সততা ও নৈতিকতার চর্চা জোরদার করার আহ্বান জানানো হয়।