জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ

Jul 5, 2026

 

গাজীপুর প্রতিনিধি:

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়ন জামায়াতের ব্যানারে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া থেকে ভবানীপুর বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে ভবানীপুর সাফারি পার্ক সড়কে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর জেলা জামায়াতের আমির ডা. জাহাঙ্গীর আলম জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি শহীদ হাদীসহ জুলাইয়ের সব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। গাজীপুর সদর উপজেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির প্রফেসর আব্দুল বারীর সঞ্চালনায় পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মোহাম্মদুল্লাহ, ইঞ্জিনিয়ার সিদ্দিকুর রহমান ও ডা. আলী আকবর। এ সময় জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *