সদস্য পদ সাময়িক স্থগিত করণ প্রসঙ্গে

সদস্য পদ সাময়িক স্থগিত করণ প্রসঙ্গে

Jul 5, 2026

 

প্রেস বিজ্ঞপ্তি
৩/৭/২৬

বিষয়: কয়েকজন সদস্যের সদস্যপদ সাময়িক স্থগিত সংক্রান্ত আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, দীর্ঘদিন ধরে সংগঠনের সঙ্গে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে আসা আমাদের কয়েকজন সহযোদ্ধা ভাইয়ের বিরুদ্ধে সম্প্রতি কয়েকটি অভিযোগ আমাদের নিকট এসেছে। আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা এবং কেন্দ্রীয় আহবায়ক অ্যাডভোকেট এএনএম ইশা সাহেবকে বিষয়টি অবহিত করা হয়েছে। সংগঠনের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত কোনো ব্যক্তিকে দোষী সাব্যস্ত করার উদ্দেশ্যে নয়; বরং একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত পরিচালনার সুবিধার্থে গৃহীত একটি প্রশাসনিক পদক্ষেপ। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সকল তথ্য, প্রমাণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনা করে সংগঠনের নীতিমালা অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তদন্তে অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত হলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা বিশ্বাস করি, ন্যায়বিচার, স্বচ্ছতা এবং পারস্পরিক সম্মানই একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য সংগঠনের ভিত্তি। তাই সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের অনুরোধ করা হচ্ছে, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের গুজব, বিভ্রান্তিকর তথ্য বা অনুমাননির্ভর মন্তব্য থেকে বিরত থাকুন এবং সংগঠনের প্রতি আস্থা রাখুন।

নিবেদক
এম. এ. রউফ
সদস্য সচিব
রেমিট্যান্স যোদ্ধা সংসদ ইন্টারন্যাশনাল
আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ
ই-মেইল: roufnasrin@gmail.com
মোবাইল: +974 66958035

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *