সংবিধানের ৭০(খ) ধারা বাতিলের দাবিতে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির ঘোষণা

আন্তর্জাতিক ডেস্কঃ
লন্ডন, ৩ জুলাই ২০২৬: সংবিধানের ৭০(খ) ধারা বাতিল এবং একটি স্বাধীন, কার্যকর ও জবাবদিহিমূলক জাতীয় সংসদ প্রতিষ্ঠার দাবিতে আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের উদ্যোগে শুক্রবার (৩ জুলাই) যুক্তরাজ্য সময় সন্ধ্যা ৭টায় একটি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
সভা পরিচালনা করেন আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের সদস্য সচিব এম. এ. রউফ।
সভায় সর্বসম্মতিক্রমে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত হয়। এ কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও মানবাধিকার সংগঠন, পেশাজীবী সংগঠন এবং জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করে সংবিধানের ৭০(খ) ধারা বিষয়ে মতামত সংগ্রহ করা হবে। পরবর্তীতে প্রাপ্ত মতামতের ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রধান বক্তা মাহমুদুর রহমান মান্না বলেন, একটি স্বাধীন ও কার্যকর জাতীয় সংসদ প্রতিষ্ঠার জন্য সাংবিধানিক সংস্কার অপরিহার্য। তিনি বলেন, সংসদকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও গণমুখী করতে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রকাশের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
প্রধান অতিথি, আন্তর্জাতিক দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা বলেন, সভায় উপস্থিত সবাই সংবিধানের ৭০(খ) ধারা বাতিলের পক্ষে মত প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলা হবে।
রংধনু নারী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা নাসরিন আক্তার তরফদার রউফ এবং চেয়ারম্যান লায়ন শাহিদা পারভীন রত্না বক্তব্য দেন।
এম. এ. রউফ বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের জন্য স্বাধীন সংসদ অপরিহার্য। সংসদ স্বাধীন না হলে জনগণের প্রতিনিধিরা স্বাধীনভাবে জনগণের পক্ষে কথা বলতে পারেন না। তাই সংবিধানের ৭০(খ) ধারা বাতিল করে একটি স্বাধীন, কার্যকর ও জবাবদিহিমূলক সংসদ প্রতিষ্ঠার দাবি জানান তিনি।
সভায় অংশগ্রহণ করেন অ্যাডভোকেট এ. এন. এম. ঈসা, মাহমুদুর রহমান মান্না, এম. এ. রউফ, নাসরিন আক্তার তরফদার রউফ, লায়ন শাহিদা পারভীন রত্না, রিমন হোসেন, হেলাল আহমেদ, মোসাদ্দিক মিয়া মানিক, সৈয়দ খালেদ মিয়া অলিদ, হাকিকুল ইসলাম খোকন, রেজা নবী, কিলটন পাভেল, রেয়াজ আবু সাঈদ, শাহিন তালুকদার, মাহারাজ মিয়া, আরব আলী, কাজী মোকলিছ, আবুল হোসেন সরদার, শাহাজান মিয়া, হেলাল উদ্দিন, লুৎফুর রহমান, মোহাম্মদ এনাম মিয়া, ইকবাল তালুকদার, অ্যাডভোকেট তাজুল ইসলাম, আব্দুল হামিদ, শুভ মীর, মো. সজীব, মো. সাব্বির হোসেন, মো. রবিউস সানী, মো. মামুন মোল্লা, সাগর মিয়া, মীর আশরাফ, জামাল উদ্দিন, ড. মালেক ফরাজী, জামাল মোস্তফা, রহিম মিয়া, মোহাম্মদ আজাদ রহমান, রিপন মিয়া, আক্তার মিয়া, মুস্তাফিজুর রহমান রিপন, আব্দুল কাইয়ুম, আব্দুল লতিফ, মোহাম্মদ হারুনুর রশিদ, অ্যাডভোকেট আবেদ রাজা, কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, সিরাজ খান, শাহাদাৎ হোসেন, কাওসার আহমেদ, আবুল বাসার, ব্যারিস্টার জাহাঙ্গীর, আলী আশরাফ, শেখ ফরিদ, নুরুল হুদ, মনিরুজ্জামান, ইসমাইল খান, সরদার মো. আব্দুস সাত্তার, লায়ন আব্দুল কাদের জিলানী, প্রফেসর আলহাজ ড. শরিফ সাকি, এনামুল কবির লিটু, মো. এনাম চৌধুরী, কবির আহমেদ মাসুম, হোসেন আহমেদ ইনসাফ, হাবিবুর রহমান রানা, সেলিম রানা, ডা. মুস্তাফিজুর রহমান, আলী নবাব খান খোকন, জগলু আহমেদ, মুজিবুর রহমান মধু, আব্দুস সালাম রাজা, রফিক উদ্দিন চৌধুরী, কর্নেল ফেরদৌস আজিজ, মেজর ইমরান মিয়া, কাপ্তান মিয়া, মোহাম্মদ এনাম চৌধুরী খোকন, আরমান, আকাশ দেওয়ান, হেলাল খান, হামিদুল ইসলাম, জাকির হোসেন, ইসমাইল, খালিদ, ইউসুফ আলী, হাসান, আবুল খায়ের, মো. আব্দুল ওয়াহাব রিংকো (সম্পাদক ও প্রকাশক, দৈনিক শব্দ দেশ; সভাপতি, গাজীপুর সেন্ট্রাল প্রেস ক্লাব), মোহাম্মদ ফজলুল করিম শেখ, সরদার মো. আব্দুস সাত্তার, মোহাম্মদ ফয়জুল হক এবং রংধনু নারী ফাউন্ডেশন সংসদ পরিবারের সদস্যবৃন্দ।
সভায় বক্তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি স্বাধীন, কার্যকর ও জবাবদিহিমূলক জাতীয় সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।