বিএনপি নেত্রী রেহেনা আজাদকে সংরক্ষিত আসনে এমপি মনোনীত করার দাবি,

বিএনপি নেত্রী রেহেনা আজাদকে সংরক্ষিত আসনে এমপি মনোনীত করার দাবি,

অফিস ডেস্ক :

যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা
আজাদকে

সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনীত করার জোরালো দাবি উঠেছে।

বিষয়টি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নজরে আনতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন কেশবপুর উপজেলা ও পৌর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের শত শত নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের ফেসবুক ওয়ালে উল্লেখ করেছেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ।

দলকে সু -সংগঠিত রাখতে ও নারী ভোটারদেরকে বিএনপির পক্ষে রাখতে সংরক্ষিত আসনে তাকে নারী এমপি মনোনীত করা প্রয়োজন।

যশোর -৬ আসনে দলীয় এমপি না থাকায় দীর্ঘদিন ধরে কেশবপুরের বিএনপি নেতাকর্মীরা অবহেলিত। এ কারণে রেহেনা আজাদকে সংরক্ষিত নারী আসনে এমপি পদে মনোনীত করার জন্য জোর দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *