বোয়ালখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
অফিস ডেস্ক :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে বোয়ালখালী উপজেলাতে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন (স্বাধীনতা) হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুকের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, বোয়ালখালী থানার পরিদর্শক জুয়েল রানা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা কামরুল হোসাইন, উপজেলা খাদ্য পরিদর্শক ওমর ফারুকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। এছাড়া বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, শাহা আলম বাবলুসহ সাংবাদিকবৃন্দ এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার প্রধানগণ সভায় অংশ নেন।
সভায় রাষ্ট্রীয় কর্মসূচি অনুযায়ী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। বিভিন্ন দপ্তর তাদের প্রস্তুতি ও করণীয় উপস্থাপন করে এবং কর্মসূচি সুষ্ঠু ও শৃঙ্খলাভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।