বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১০, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১০, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

অফিস ডেস্ক :

খুলনা জেলার তেরখাদা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়ন এলাকায় এই সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন— স্থানীয় বাসিন্দা সুজন (২৫), এমরান শেখ (৬০), এরাদত মোল্লা, আনোয়ার মোল্লা, কমরুল শেখ (৩২), হুমায়ুন মোল্লা, সাদী শেখ, সাইফুল মোল্লা (৩০) ও রাসেল মোল্লা।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, খুলনা-৪ আসন-এ বিজয়ী বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল এবং ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেন-কে নিয়ে আলোচনার এক পর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে তর্ক শুরু হয়। পরে তা দ্রুত সহিংসতায় রূপ নেয়।

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতাল-এ পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের শুরুতে পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। তবে পুলিশ ও স্থানীয় নেতাদের তৎপরতায় অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি শান্ত হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *