সাবেক এমপিসহ ৩ আওয়ামী লীগ নেতার জামিন
অনলাইন ডেস্ক
১৮ ফেব্রুয়ারি ২০২৬ |
দীর্ঘ প্রায় নয় মাস কারাবাসের পর বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ জামিন পেয়েছেন। একই সঙ্গে জামিন পেয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের বরিশাল মহানগরের সাবেক সভাপতি ও বরিশাল সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনসহ আরও দুই আওয়ামী লীগ নেতা।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–এর বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।
বরিশাল সদর থানার সরকারি নিবন্ধন কর্মকর্তা (জিআরও) মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত বুধবার তিনজনের জামিন আদেশ দেন।
জামিনপ্রাপ্তরা হলেন—
মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ
মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন
মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন
এর আগে ২০২৫ সালের ১৭ মে ঢাকার নিজ বাসা থেকে ডিবি পুলিশ সাবেক এমপি জেবুন্নেছা আফরোজকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে বরিশালের অন্তত ছয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তারের পর থেকেই তিনি বরিশাল কেন্দ্রীয় কারাগার–এ বন্দি ছিলেন।