নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক

নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৭০ পিস ট্যাপেন্টাডলসহ দুই যুবক আটক

Nov 3, 2026

নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর শিবপুর উপজেলার সদর রোডে, ২ইং নভেম্বর সোমবার শিবপুর ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটাল-এ সহকারী কমিশনার (ভুমি) শামিয়ুর রহমান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন থিয়েটার (ওটি) পরিচালনা এবং ব্যবহৃত অ্যানেস্থেশিয়ার ওষুধ একাধিকবার ব্যবহারের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলার বিষয়টি পাওয়া যায়।উক্ত অপরাধে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিবপুর, নরসিংদী। এ সময় শিবপুর থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে। জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে শিবপুর উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *