কবিতার নাম : দেশপ্রেমিক

কবিতার নাম : দেশপ্রেমিক

Nov 4, 2026

কবিতার নাম : দেশপ্রেমিক

উৎসর্গ : মোঃ তারেক রহমান, আমজনতার দল।

অথই নূরুল আমিন

দেশপ্রেমিকেরা সবাই ভূক্তভোগী সমাজের
শ্লোগান তোলে ছন্দ- সুরে দেশাত্মবোদের
জীবন বাজী রেখে দুঃসাহসী নাবিকের মতো
এখানে কেউ হেরে যায়, কেউ বিজয়ী অবিরত।

বিপ্লবীরা কালাকানুন গুলো মানতে পারে না
দেশপ্রেমিকেরা কঠিন নির্যাতনের হয় নিশানা
জেল জুলুম,অত‍্যাচার,নির্যাতনের শিকার হয়
কিন্তু দেশপ্রেমিকেরা হার মানে না অতিশয়।

দুধ ছাড়া মাখন, ননী,দই,মিষ্টি আসল হবার নয়
দেশপ্রেমিক ছাড়া অশুভ শক্তির হয়না পরাজয়
সঠিক পথে জনগণের দাবি পূরণে সবসময়
দেশপ্রেমিকেরাই এগিয়ে আসে এগিয়ে রয়।

দেশপ্রেমিক সবাই হয়না, হতেও পারে না
এখানে সবসময় চারপাশে বিপদের হানা
তবে ইতিহাস হয়, জনগণের মুখে মুখে রয়
অশুভ শক্তি তাদের করতে পারে না ক্ষয়।

কবির ভাষায় লেখা সেই ছেলেটি কবে হবে?
এরকম প্রশ্নের উত্তর এখন পাওয়াই যাবে
আমজনতার দল তাঁর কর্মী সংখ্যাও অনেক
ছেলেটি আর কেউ নয় আমজনতার তারেক।

মোঃ তারেক রহমান যোদ্ধা এই দেশের তরে
অন‍্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠ আপন করে
দাঁড়িয়েছিল বুক পেতে হাতে তার একটা লাঠি
বিজয়ী এক নায়ক, স্থান তাঁর বাংলার মাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *