গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ-লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ-লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

Aug 21, 2026

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে। উপজেলার তালুককানুপুর ইউনিয়নের ছোট জামালপুর গ্রামে আব্দুল মজিদ খাজা মিয়ার পুকুরে এ ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সকালে পুকুরপারে এসে দেখতে পায় পুকুরে সব মাছ মরে ভেসে উঠেছে। এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়। আব্দুল মজিদ ও তার পরিবারের সদস্যরা বলেন তাদের এক বিঘার পুকুরটিতে তারা রুই,মৃগেল,বাটা,তেলাপুইয়া ও সিলভারসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করে আসছেন। পুকুরে প্রায় ৭ থেকে ৮মণ মাছ ছিলো। রাতের আধারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করায় পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে। এতে তাদের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এর আগেও এমন বিষ প্রযোগের ঘটনায় প্রায় ৩ থেকে ৪ লক্ষ টাকার ক্ষতি হয়। প্রতিবেশীর সাথে মামলা সংক্রান্ত পূবূ শত্রতার করনে এ ঘটনা ঘটে থাকতে পারে। তদন্ত করে পুকুরে মাছ নিধন কারিদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *