টঙ্গী সোনালী অতীতের আংশিক কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি কালা ও সম্পাদক প্রিন্স

টঙ্গী সোনালী অতীতের আংশিক কার্যকরী কমিটি ঘোষণা, সভাপতি কালা ও সম্পাদক প্রিন্স

Oct 14, 2026

গাজীপুর প্রতিনিধিঃ

টঙ্গীর ক্রীড়াঙ্গনের ঐতিহ্য সংরক্ষণ এবং সাবেক ফুটবলারদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য সুদৃঢ় করার লক্ষ্যে ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন টঙ্গী সোনালী অতীতের আংশিক কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) টঙ্গী স্টেডিয়ামে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে প্রতিষ্ঠাতা সদস্য ও জ্যেষ্ঠ নেতৃবৃন্দের উপস্থিতিতে সবার মতামত ও সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। নবগঠিত আংশিক কার্যকরী কমিটিতে সভাপতি হিসেবে মো. আব্দুর রহিম খান (কালা) এবং সাধারণ সম্পাদক হিসেবে সরকার জাকির আহমেদ প্রিন্স নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন কার্যকরী সভাপতি মোহাম্মদ আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম লিটু, কোষাধ্যক্ষ মো. আক্তার হোসেন এবং ক্রীড়া সম্পাদক মো. শহিদুল ইসলাম। এ ছাড়া কার্যকরী কমিটির ১ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন মো. হারুন অর রশিদ। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবগঠিত কমিটির নেতৃত্বে টঙ্গী সোনালী অতীতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি সাবেক ফুটবলারদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য জোরদার করার মাধ্যমে টঙ্গীর ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য পুনরুজ্জীবিত করতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংগঠনের ঐতিহ্য ও মর্যাদা অক্ষুণ্ন রাখা, সাবেক ফুটবলারদের ঐক্যবদ্ধ করা, ক্রীড়াচর্চায় উৎসাহ বৃদ্ধি এবং পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করাই নবগঠিত কমিটির অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্টরা জানান। এ সময় নবগঠিত কমিটির সফলতা কামনা করে সংশ্লিষ্ট সবার দোয়া ও আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *