সিএমপি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

সিএমপি’র ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

Oct 27, 2026

সিলেট প্রতিনিধিঃ

অদ্য ২৫/১০/২০২৬ খ্রি. বিকাল ১৬:০০ ঘটিকায় সিলেট মেট্রোপলিটন পুলিশের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে পুলিশ লাইন্স মাঠে এসএমপি কর্তৃক আয়োজিত ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম । ফাইনাল খেলায় ক্রাইম বিভাগ (উত্তর ও দক্ষিণ)-এর দল এবং ট্রাফিক, সিটিএসবি, প্রসিকিউশন ও ডিবির সমন্বয়ে গঠিত যৌথ দল অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় ট্রাফিক, সিটিএসবি, প্রসিকিউশন ও ডিবির সমন্বয়ে গঠিত যৌথ দল বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) এবং ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়; উপ-পুলিশ কমিশনার (উত্তর; অতিরিক্ত দায়িত্বে ডিসি-প্রসিকিউশন) মোহাম্মদ সাইফুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি; অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) মো. আফজাল হোসেন; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি; অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেন সহ সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *