ব্রাহ্মণবাড়িয়া নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরি ১ লক্ষ টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরি ১ লক্ষ টাকা জরিমানা

Nov 3, 2026

মস্ত মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

​বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদর উপজেলার ভাদুঘর এলাকায় অভিযান পরিচালিত হয়েছে। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী। রাষ্ট্রিয় একটি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, ভাদুঘর বাজার রোডে একটি ঘরে অবৈধ প্রক্রিয়ায় অনুমোদহীনভাবে নকল টাইলস ফুডিং ও ফ্লোর ক্লিনার তৈরি হচ্ছিল। বিভিন্ন বিদেশি ব্রান্ডের অনুরূপ প্যাকেট প্রস্তুত করে তার মধ্যে ঘরোয়াভাবে প্রস্ততকৃত দ্রব্যাদি দিয়ে তা বিদেশী টাইলস ফুডিং ও ক্লিনার বলে বাজারজাত করছিলো। এ সমস্ত মানহীন পণ্য ব্যবহারের কারণে ভোক্তাগণ আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ ও প্রতারিত হচ্ছিল। এ অপরাধের প্রেক্ষিতে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। ভবিষ্যতে এ ধরনের কর্ম পুনরায় সংগঠিত করলে আইনের সর্বোচ্চ প্রয়োগ ঘটানো হবে মর্মে সতর্ক করা হয়। জনস্বার্থে এ কার্যক্রম চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *