নরসিংদী জেলা প্রশাসকের ৪টি ইউনিয়ন পরিষদ পরিদর্শন কম্বল ও হুইলচেয়ার বিতরণ এবং গণশুনানি অনুষ্ঠিত

নরসিংদী জেলা প্রশাসকের ৪টি ইউনিয়ন পরিষদ পরিদর্শন কম্বল ও হুইলচেয়ার বিতরণ এবং গণশুনানি অনুষ্ঠিত

আবুনাঈম রিপন | নরসিংদী প্রতিনিধি
নরসিংদী জেলার সদর উপজেলায় চারটি ইউনিয়ন পরিষদ পরিদর্শন, শীতবস্ত্র ও হুইলচেয়ার বিতরণ এবং গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন সদর উপজেলার মেহেরপাড়া, পাঁচদোনা, হাজীপুর ও চিনিশপুর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। এ সময় তিনি সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে আয়োজিত গণশুনানিতে অংশগ্রহণ করে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সমস্যা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ গ্রহণ করেন। পাশাপাশি তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় দিকনির্দেশনাও প্রদান করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শীতার্ত মানুষের মাঝে কম্বল এবং শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো. শামসুজ্জামান, মাধবদী ও নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসক/চেয়ারম্যানগণ, বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *