বাঞ্ছারামপুর থানা পুলিশ কর্তৃক ০১টি বন্দুক, বন্দুকের কার্তুজ ও মোটরসাইকেলসহ ০১ জন গ্রেফতার

বাঞ্ছারামপুর থানা পুলিশ কর্তৃক ০১টি বন্দুক, বন্দুকের কার্তুজ ও মোটরসাইকেলসহ ০১ জন গ্রেফতার

Jun 4, 2026

মস্তু মিয়া

জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া

৪ জুন বৃহস্পতিবার -৬ -২০২৬ সময় রাত ০২.১৫ ঘটিকায় বাঞ্ছারামপুর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট পরিচালনা করাকালীন অত্র থানাধীন ০১নং তেজখালী ইউনিয়নের আকানগর এলাকা হতে ০১টি মোটরসাইকেল আটক করে। মোটরসাইকেলের আরোহীকে তল্লাশী করে ক) ০১ টি সচল লোহার তৈরি দেশীয় এল.জি বন্দুক, খ) ০২ (দুই) রাউন্ড সাদা রংয়ের কার্তুজ উদ্ধারসহ ০১ জনকে গ্রেফতার করা হয়। মোটরসাইকেলের অপর ০২ আরোহী মোটরসাইকেলটি আটক করার পূর্বেই পালিয়ে যায়। উদ্ধারকৃত অস্ত্র-কার্তুজ ও মোটরসাইকেল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। সিদ্দিকুর রহমান
পিতা- আতিকুর রহমান
সাং-বরাইল
বর্তমান সাং- নুরজাহানপুর
থানা- নবীনগর
জেলা- ব্রাহ্মণবাড়িয়া

এ-সংক্রান্তে বাঞ্ছারামপুর থানায় একটি অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে।
পলাতক আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *