তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দকৃত অর্থ দুস্থদের মাঝে বিতরণ

তানোরে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দকৃত অর্থ দুস্থদের মাঝে বিতরণ

Jun 5, 2026

মোঃ এরশাদ আলী

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ত্রাণ ও কল্যাণ তহবিলের বরাদ্দকৃত অর্থ পবিত্র ঈদুল আযহা ২০২৬ উপলক্ষে গরিব , অসহায় ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। আজ ৪ই জূন সকাল ১১ ঘটিকায় তানোর উপজেলার অডিটরিয়ামে এই অর্থ বিতরণের আয়োজন করা হয়। আয়োজন করেন তানোর উপজেলা প্রশাসন। এই সময় পুরো অডিটোরিয়াম তানোর উপজেলার দুই পৌরসভা এবং সকল ইউনিয়নের গ্রাম থেকে আসা নারী ও পুরুষ অসহায় দুস্থদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। পূর্বে তালিকা কৃত গরিব অসহায়দের তালিকা অনুযায়ী আজকে প্রায় ৪০০ জন গরিব অসহায়দের হাতে নগদ ৫ লক্ষ টাকা হাতে তুলে দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত এই অর্থ হাতে পেয়ে গরীব অসহায় মানুষগুলো অনেক খুশি হন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং স্থানীয় এমপি অধ্যাপক মুজিবুর রহমান কে ধন্যবাদ জানান।

উক্ত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির এবং যত্ন রাজশাহী ১ ( তানোর- গোদাগাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাইমা খান, উপজেলা নির্বাহী অফিসার, তানোর ,রাজশাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম মাসুদ পারভেজ , অফিসার ইনচার্জ, তানোর থানা।
উক্ত অর্থ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি, সভাপতি, এবং বিশেষ অতিথিবৃন্দগণ দুস্থদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কথা বলেন। উক্ত অনুষ্ঠানে তানোর উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর তানোর উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাও কর্মীগণ উপস্থিত ছিলেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *