বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সহ-সভাপতি আবুল কাসেম এবং প্রচার সম্পাদক রফিকউল্লাহ সিকদার আলো’র মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সহ-সভাপতি আবুল কাসেম এবং প্রচার সম্পাদক রফিকউল্লাহ সিকদার আলো’র মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

Aug 29, 2026

ঢাকা জেলা প্রতিনিধিঃ

শনিবার (২৯ আগষ্ট) মতিঝিল কিচেন ইয়ার্ডের ভিআইপি রুমে বরিশাল বিভাগ সমিতির সহ-সভাপতি আবুল কাসেম এবং প্রচার সম্পাদক রফিকউল্লাহ সিকদার আলো’র মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু। বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা ও এনবিআর এর সাবেক সদস্য আবুল কাসেম, সহ-সভাপতি এম এ রশিদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস ছোবাহান, অবসরপ্রাপ্ত জেলা জজ আবদুর রব হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা এনায়েত হোসেন আকন্দ, অধ্যাপক সবুজ আলম, ওয়াহিদ মুরাদ, এম মহিউদ্দিন (ভোলা সমিতি), ভোলা সমিতির সহ-সভাপতি মাকসুদ মালতিয়া,আবদুর রহমান নীরব। মোনাজাত পরিচালনা করেন সোনালী ব্যাংকের ইমাম হাফেজ মো: তৈয়ব। বক্তারা মরহুম আবুল কাসেম ও রফিকউল্লাহ সিকদার আলো’ র কর্মময় জীবনের বিভিন্ন দিক এবং সমিতিতে তাদের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরন করেন। মরহুমদ্বয় বরিশাল বিভাগ উন্নয়নে বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করায় শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *