গাজীপুরের মৌচাকে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে বিএনপির বিজয় শোভাযাত্রা
গাজীপুর প্রতিনিধিঃ
বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত হয় বর্ণাঢ্য বিজয় র্যালি ও শোভাযাত্রা। শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবমুখর পরিবেশ। তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে তোলে মৌচাকের রাজপথ। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন এডভোকেট কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক, কালিয়াকৈর উপজেলা বিএনপি; মনির সিদ্দার, সাধারণ সম্পাদক, মৌচাক ইউনিয়ন বিএনপি; মূল পীরজাদা সুলতান, সাংগঠনিক সম্পাদক, মৌচাক ইউনিয়ন বিএনপি; এডভোকেট রফিক, সদস্য সচিব, গাজীপুর জেলা যুবদল; সাহিনুর রহমান সাহিন, যুগ্ম আহ্বায়ক, কালিয়াকৈর উপজেলা যুবদল; আরিফ হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মৌচাক ইউনিয়ন পরিষদ; মো. শাহরিয়ার সাবির, সাবেক সদস্য, কালিয়াকৈর উপজেলা বিএনপি; সোবহান খান মুন্না, সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক, কালিয়াকৈর উপজেলা যুবদল; মো. আলী, সদস্য সচিব, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দল; রিফাত জোবায়ের খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কালিয়াকৈর উপজেলা ছাত্রদল। শোভাযাত্রায় বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।