খড়মপুর মাজার মসজিদে বিদ্যুৎ শর্ট সার্কিট, আতঙ্কে ছুটাছুটিতে আহত ৮ জন

খড়মপুর মাজার মসজিদে বিদ্যুৎ শর্ট সার্কিট, আতঙ্কে ছুটাছুটিতে আহত ৮ জন

Aug 15, 2026

 

মস্ত মিয়া
জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়ায় খড়মপুর কেল্লা শহীদ (রহ:)-এর মাজারের জামে মসজিদে বিদ্যুতের শর্ট সার্কিটের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় আতঙ্কিত হয়ে ছুটাছুটি করতে গিয়ে অন্তত আটজন আহত হয়েছেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটের দিকে আখাউড়া থানাধীন খড়মপুর মাজার জামে মসজিদের ভেতরে এ ঘটনা ঘটে। ঘটনার পর মাজারে থাকা অস্থায়ী মেডিকেল টিম আহত আটজনকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে রাত ৯টার দিকে সরকারি অ্যাম্বুলেন্সে করে তাদের আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *