সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী

Aug 15, 2026

 

নিজস্ব প্রতিবেদকঃ

নয়াপল্টনে বিএনপি ও অঙ্গসংগঠনের গভীর শ্রদ্ধা ও স্মরণসভা অনুষ্ঠিত ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে এক ভাবগাম্ভীর্যপূর্ণ শ্রদ্ধা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মুজিবুর রহমান এমপি। এছাড়া গাজীপুর মহানগর তাঁতি দলের সভাপতি তাজুল ইসলাম বেপারী, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা ৪৩ নাম্বার ওয়ার্ড সভাপতি কামরুজ্জামান টুটুল জাতীয়তাবাদী তাঁতী দল, এবং টঙ্গী পূর্ব থানা তাঁতি দলের সহ-সভাপতি শুয়েল মিদ্যাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। স্মরণসভায় উপস্থিত নেতৃবৃন্দ ও অতিথিরা মরহুমা বেগম খালেদা জিয়ার স্মৃতি এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। সভা শেষে দেশনেত্রীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয় এবং মহান আল্লাহর দরবারে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *