ফরিদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পূস্পস্তবক অর্পণ

ফরিদপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পূস্পস্তবক অর্পণ

অফিস ডেস্ক :

ফরিদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ রাত ১২:০১ মিনিটে শহীদ মিনারে পূস্পস্তবক অর্পণ করা হয়েছে।
এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফরিদপুরের উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন,সহকারী কমিশনার (ভুমি) জনাব সানাউল মোর্শেদ, বিভিন্ন সরকারি কর্মকর্তা,সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, বিএনপির নেত্রীবৃন্দ এবং সাধারণ মানুষ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতি শ্রদ্ধা জানাতে সকলেই শহীদ মিনারে এসে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি সম্মান জানান। অনুষ্ঠানে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ১২:০১ মিনিটে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরবর্তীতে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *