গাজীপুরে সৃষ্টি প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গাজীপুরে সৃষ্টি প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি
“শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও—সুস্থ দেহ সুন্দর মন, ক্রীড়া করে আনয়ন”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর মহানগরের ১৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সালনা এলাকার দেশীপাড়া নতুন বাজারে অবস্থিত সৃষ্টি প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের উদ্যোগে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-২ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম. মনজুরুল করিম রনি। এ সময় তাঁর সহধর্মিণী মোসাঃ তাপসী তন্ময় চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহিন আলম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এবং মুন্সিপাড়া বাজার কমিটির সভাপতি মোঃ মজনু মন্ডল।
জাতীয় পতাকা উত্তোলন করেন মোঃ জাহাঙ্গীর আকন, যুগ্ম আহ্বায়ক, কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদল।
ক্রীড়া পতাকা উত্তোলন করেন মোহাম্মদ আব্দুল হালিম, মানবাধিকার বিষয়ক সম্পাদক, গাজীপুর সদর মেট্রো থানা বিএনপি ও সাংগঠনিক সম্পাদক, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি, গাজীপুর মহানগর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল ইসলাম, গাজীপুর কসমিক কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ এমারত চৌধুরী, তালুকদার পাড়া জামে মসজিদের সভাপতি মোঃ রফিকুল ইসলাম তালুকদার, দেশীপাড়া নতুন বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ মান্নান সরকার বিপ্লব, দক্ষিণ সালনা মুন্সিপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি, ফুলকলি প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মোবারক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন সৃষ্টি প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের অভিভাবক সদস্য মোঃ আমজাদ হোসেন মাস্টার, সমাজসেবক হাজী মোঃ ইদ্রিস আলী, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আব্দুল ওহাব প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম. মনজুরুল করিম রনি বলেন, “আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের সুশিক্ষিত হয়ে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে। শিক্ষা ও ক্রীড়ার সমন্বয়েই গড়ে উঠবে সুস্থ ও মানবিক প্রজন্ম।”
এ সময় তাঁর সহধর্মিণী মোসাঃ তাপসী তন্ময় চৌধুরী বলেন, “তোমাদের ভাই এম. মনজুরুল করিম রনি শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চায়। সে লক্ষ্যে ধানের শীষ প্রতীকে আপনাদের সমর্থন ও দোয়া কামনা করছি।”
দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *