গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

গাজীপুরের শ্রীপুরে পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল

Sep 23, 2026

গাজীপুর প্রতিনিধি:-

দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে গাজীপুরের শ্রীপুরে বিক্ষোভ মিছিল করেছে পৌর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে শ্রীপুরের ১ নম্বর সিএন্ডবি বাজার এলাকা থেকে ২ নম্বর সিএন্ডবি বাজার পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার। এ সময় উপস্থিত ছিলেন সদস্যসচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও শ্রীপুর পৌরসভার মেয়র প্রার্থী আনোয়ার হোসেন বেপারীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। মিছিলে বক্তব্যে আনোয়ার হোসেন বেপারী বলেন, “দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র ও পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপি ও সাধারণ জনগণ ঐক্যবদ্ধ। আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক কর্মসূচির মাধ্যমে এসব অপতৎপরতার প্রতিবাদ জানাচ্ছি। শ্রীপুরে কোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা বরদাশত করা হবে না। জনগণের জানমাল ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় আমরা সবসময় রাজপথে থাকব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *