সেক্টর কমান্ডার মেজর (অবঃ) এমএ জলিল এর ৩৬তম মৃত্যু বার্ষিকীর বিবৃতি দিয়েছেন জেএসএফ-বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্কঃ
হাকিকুল ইসলাম খোকন এমডি নাসির, হেলাল মাহমুদ, আরিফুর রহমান আরিফ, বাপসনিউজঃ
দেশ স্বাধীন হলো, কিন্তু মেজর জলিল ভোগ করতে পারেননি স্বাধীনতার স্বাদ। কারণ ১৯৭১ সালের ৩১ ডিসেম্বর মেজর জলিলকে গ্রেফতার করা হয়। ভারতীয় সেনাদের লুটপাট ও খুলনা সীমান্ত এলাকা দিয়ে দেশের সম্পদ পাচারের তীব্র প্রতিবাদ করাই ছিল তাঁর অপরাধ। তাঁকে ধরে প্রথমে ঢাকার রেসকোর্স ময়দানে অবস্থিত সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে কার্যত নজরবন্দী করে রাখা হয়।বাপসনিউজকে জেএসএফ-বাংলাদেশের সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন এক বিবৃতিতে গত ১৯ নভেম্বর ২০২৬,বৃহস্পতিবার, এমএ জলিলের ৩৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তিনি এ অবিমত প্রকাশ করেছেন।হাজী আনোয়ার হোসেন লিটন আরোও বলেছেন, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জলিল দেশের একজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা হিসেবেই তাঁর রয়েছে ব্যাপক পরিচিতি। এর বাইরেও তিনি ছিলেন একজন রাজনীতিক ও সামরিক কর্মকর্তা। বরিশাল জেলার উজিরপুরে ১৯৪২ সালের ৯ ফেব্রুয়ারি নানার বাড়িতে মোহাম্মদ আব্দুল জলিলের জন্ম (তিনি পরবর্তীতে মেজর এম এ জলিল নামেই সবার কাছে পরিচিতি লাভ করেন)। তাঁর পিতা জোনাব আলী চৌধুরী ও মা রাবেয়া খাতুন। জন্মের ৩ মাস আগে বাবা জোনাব আলি মারা যান। উজিরপুরেই তাঁর শৈশব ও কৈশোর কেটে যায়। উজিরপুর ডব্লিউবি ইউনিয়ন ইনস্টিটিউশন থেকে ১৯৫৯ সালে মেজর এম এ জলিল কৃতিত্বের সাথে মাধ্যমিক পাস করেন। এরপর ফিশারিজ ডিপার্টমেন্টে কিছুদিন চাকরি করেন। কিছুদিন পর চাকরি ছেড়ে পড়াশোনা করতে পশ্চিম পাকিস্তানে যান তিনি। ১৯৬১ সালে সেখানকার মারি ইয়ং ক্যাডেট ইনস্টিটিউশন থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। পাশাপাশি গ্রহণ করেন সামরিক শিক্ষা। এরপরই আব্দুল জলিল ১৯৬২ সালে পাকিস্তান সামরিক বাহিনীতে ট্রেনিং অফিসার হিসেবে যোগদান করেন। সামরিক বাহিনীতে চাকুরিরত অবস্থায় তিনি বি.এ পাস করেন। ১৯৬৫ সালে তিনি কমিশন প্রাপ্ত হন এবং ১২নং ট্যাঙ্ক ক্যাভারলি রেজিমেন্টের অফিসার হিসেবে তৎকালীন পাক-ভারত যুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। ১৯৬৬ সালে যুদ্ধবিরতির পর পাকিস্তান একাডেমি থেকে গ্রাজুয়েশন ডিগ্রি লাভ করেন। পরে মুলতানে কর্মরত থাকাকালে তিনি ইতিহাসে এম. এ ডিগ্রি লাভ করেন। ১৯৭০ সালে তিনি মেজর পদে উন্নীত হন। তিনি ১৯৭১ সালের ১০ ফেব্রুয়ারি মায়ের অসুস্থতার জন্য এক মাসের ছুটি নিয়ে বরিশালে আসেন এবং মার্চে মুক্তিযুদ্ধে যোগ দেন। মুক্তিযুদ্ধে তিনি নবম সেক্টরের কমান্ডারের দায়িত্ব লাভ করেন । তিনিই একমাত্র সেক্টর কমান্ডার যাঁকে রাষ্ট্র কর্তৃক মুক্তিযুদ্ধের কোন খেতাব পর্যন্ত দেয়া হয়নি।তিনি ১৯৯০ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন।তাকে জাতি শ্রদ্ধা ভরে স্মরণ করবে।