দেশপ্রেম, ঐক্য ও মানবতার বন্ধনে।

দেশপ্রেম, ঐক্য ও মানবতার বন্ধনে।

Nov 20, 2026

আন্তর্জাতিক ডেস্কঃ

সাত মহাদেশে ছড়িয়ে থাকা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের ঐক্য, দেশপ্রেম ও অরাজনৈতিক অবস্থানের ঘোষণা
প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, দেশপ্রেম, আত্মত্যাগ ও জাতীয় অর্থনীতিতে অবদানের প্রত্যয় নিয়ে আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রকাশ করা হয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা বিশ্বের বিভিন্ন দেশে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। নিজেদের পরিবার-পরিজনের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক মুদ্রা অর্জন এবং জাতীয় অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন তাঁরা। বিজ্ঞপ্তিতে কবি কাজী নজরুল ইসলামের মানবিক বেদনাবোধের চেতনাকে স্মরণ করে বলা হয়—
“চিরসুখীজন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে পারে? কী যাতনা বিষে বুঝিবে সে কিসে, কভু আশীবিষে দংশেনি যারে।”
সংগঠনের বক্তব্যে বলা হয়, প্রবাসজীবনের সংগ্রাম, কষ্ট, ত্যাগ ও বাস্তবতা অনেক সময় দেশের মানুষের কাছে যথাযথভাবে উপলব্ধি করা সম্ভব হয় না। পরিবারের কাছ থেকে দূরে থেকে প্রতিনিয়ত প্রতিকূল পরিবেশে কাজ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন প্রবাসীরা। আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের পক্ষ থেকে আরও বলা হয়, প্রবাসী ভাই-বোন এবং তাঁদের পরিবার দেশ-বিদেশের কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তাঁরা দলীয় বিভাজন, হিংসা-বিদ্বেষ ও সংঘাতের রাজনীতির ঊর্ধ্বে থেকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে চান। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আমরা কোনো দলীয় রাজনীতি বুঝি না, আমরা শুধু বুঝি দেশ আমাদের মা। আর আমাদের কাছে মায়ের ভালোবাসাই সবার আগে। সংগঠনের পক্ষ থেকে দৃঢ়ভাবে বলা হয়, আমরা দেশের মালিক হতে চাই না, দেশের মানুষের খাদেম হতে চাই। আমরা ক্ষমতা চাই না, দেশ ও মানুষের সেবা করার সুযোগ চাই। প্রবাসীদের শ্রম, ঘাম ও আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন এবং তাঁদের সম্মানজনক অংশগ্রহণ নিশ্চিত করা সময়ের দাবি। সাত মহাদেশে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের দেশপ্রেমের বন্ধন বিশ্বের সাতটি মহাদেশকে কেন্দ্র করে প্রবাসী বাংলাদেশিদের বৈশ্বিক অবস্থান ও ঐক্যের বার্তা তুলে ধরা হয়েছে। মহাদেশগুলো হলো—
১. এশিয়া (Asia) ২. আফ্রিকা (Africa) ৩. উত্তর আমেরিকা (North America) ৪. দক্ষিণ আমেরিকা (South America) ৫. অ্যান্টার্কটিকা (Antarctica) ৬. ইউরোপ (Europe) ৭. ওশেনিয়া (Oceania) আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের মূল প্রত্যাশা হলো, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও দেশপ্রেম আরও সুদৃঢ় করা।
পরিশেষে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, প্রবাসীরা শুধু রেমিট্যান্স প্রেরণকারী নন; তাঁরা বাংলাদেশের অর্থনীতি, উন্নয়ন ও অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অংশীদার। তাঁদের সম্মান, অধিকার, মর্যাদা ও অবদানের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করাই হোক রাষ্ট্র ও সমাজের অন্যতম অঙ্গীকার। সবার আগে বাংলাদেশ, সবার উপরে মাতৃভূমি। আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা—দেশপ্রেম, ঐক্য ও মানবতার বন্ধনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *