কালিকাগাঁওয়ে ডিবির অভিযান, ক্যাসিনো মাস্টার এজেন্ট সন্দেহে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম

কালিকাগাঁওয়ে ডিবির অভিযান, ক্যাসিনো মাস্টার এজেন্ট সন্দেহে দুইজন গ্রেপ্তার, উদ্ধার ১০০ সিম

Nov 20, 2026

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

সুকান্তপুরী কালিকাগাঁও এলাকায় অভিযান চালিয়ে ক্যাসিনো মাস্টার এজেন্ট হিসেবে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) শুকানপুকুরী ইউনিয়নের কালিকাগাঁও শাহাপাড়া গ্রামে শ্যামল রায়ের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারকৃতরা হলেন, শ্যামল রায় (২৮) ও মো. জাহিদুর রহমান (২১)। পুলিশ সূত্রে জানা যায়, ক্যাসিনো কার্যক্রমে মাস্টার এজেন্ট হিসেবে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় অভিযানস্থল থেকে ১০০টি সিমকার্ড উদ্ধার করে ডিবি পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *