বাকশীমুল মধ্য পাড়ায় হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় হাজী জসিম উদ্দিন এমপি’র মায়ের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন-এর রত্নগর্ভা মায়ের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কুমিল্লার বুড়িচং উপজেলা বাকশীমুল মধ্যপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বাকশীমুল কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মাঠে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মসজিদের ইমাম ও খতিব এবং হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকবৃন্দ মিলাদ পরিচালনা করেন। মাহফিলে উপস্থিত মুসল্লি ও শিক্ষার্থীরা এমপি হাজী জসিম উদ্দিনের অসুস্থ মায়ের দ্রুত সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময় আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন। একই সাথে দেশ, জাতি ও এলাকার সার্বিক কল্যাণ এবং সমৃদ্ধি কামনা করা হয়। মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাকশীমুল কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আলহাজ্ব সফিকুল ইসলাম, বাকশীমুল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম, সদস্য শাহজালাল টুটুল,আল ইমরান, তোতা মিয়া পুলিশ, আবদুল হাই,হাজী সফিকুল ইসলাম, হাজী আঃ রশিদ,বিল্লাল হোসেন,জাহাঙ্গীর আলম,নাছির উদ্দিন, ফাহিম আহমেদ, হাফেজ দেলোয়ার হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং বাকশীমুল গ্রামের সর্বস্তরের মুসল্লিরা অংশ নেন। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।