সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনে প্রস্তুতি, RDA চেয়ারম্যানের সঙ্গে শিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

Nov 4, 2026

রাজশাহী প্রতিনিধিঃ

রাজশাহীর শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (RDA) চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীরা। সাক্ষাৎকালে বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিতব্য অনুষ্ঠানের বিভিন্ন পরিকল্পনা ও আয়োজন নিয়ে আলোচনা হয়। সুবর্ণজয়ন্তী অনুষ্ঠান সফল ও স্মরণীয় করে তুলতে শিক্ষক-শিক্ষিকা ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় RDA চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সুবর্ণজয়ন্তী উদ্‌যাপনের সফলতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *