বুড়িচংয়ের পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়ার নির্বাচনী উঠান বৈঠক

বুড়িচংয়ের পীরযাত্রাপুর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খোকন ভূঁইয়ার নির্বাচনী উঠান বৈঠক

Nov 20, 2026

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধিঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার বুড়িচং উপজেলার ৫নং পীরযাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. খোকন ভূঁইয়ার নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকাল ৩টায় শ্রীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা মাঠে নির্বাচনী উঠান বৈঠকের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী মো. খোকন ভূঁইয়া। ইঞ্জিনিয়ার সুলতান আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইঞ্জিনিয়ার সুলতান আহমদ সুমন। বৈঠকে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতা শফিকুর রহমান ভূঁইয়া, আ. বাতেন ভূঁইয়া,সেলিম, সায়েফ আলী,নুরুল আমিন খতিব, ডা. শফিকুর রহমান,ডা. হুমায়ুন, জহিরুল ইসলাম মুহুরি, ইউনিয়ন যুবদলের সভাপতি খোরশেদ আলম। বক্তারা তাঁদের বক্তব্যে এলাকার উন্নয়ন, সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে একজন জনবান্ধব নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ খোকন ভূঁইয়ার পাশে থাকার এবং তাঁর প্রতি সমর্থন জানানোর প্রত্যয় ব্যক্ত করেন। প্রধান অতিথির বক্তব্যে মো. খোকন ভূঁইয়া এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি নির্বাচিত হলে পীরযাত্রাপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত, মাদকমুক্ত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এ জন্য তিনি এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন। উঠান বৈঠকে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *