গাজীপুরে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির কর্মসূচীর আলোচনা সভা অনুষ্ঠিত

গাজীপুরে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধির কর্মসূচীর আলোচনা সভা অনুষ্ঠিত

অফিস ডেস্ক :

গাজীপুরে পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি কর্মসূচি আওতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন এবং দূষন নিয়ন্ত্রণ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত আলোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো: লুৎফর রহমান।

 

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া।

 

এ সময় আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, বায়ুদূষণ ও প্লাস্টিক বর্জ্যের কারণে পরিবেশ আজ মারাত্মক হুমকির মুখে। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যৎ প্রজন্মকে এর ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে। বেশি বেশি গাছ লাগানো, প্লাস্টিক ব্যবহার কমানো এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করাই হতে পারে এই সংকট মোকাবেলার প্রধান উপায়।

সভায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আরেফিন বাদল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন,মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট এর উপ পরিচালক সৈয়দ আহম্মদ কবীর, যুগ্মসচিব সৈয়দ ফরহাদ হোসেন সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *