আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত কিশোর নয়ন আটক

আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত কিশোর নয়ন আটক

অফিস ডেস্ক :

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ৩ বছর ৬ মাসের শিশুকন্যাকে ১৪ বছরের কিশোরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনায় অভিযুক্ত কিশোর নয়ন (১৪) নামে একজনকে গত রোববার রাতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় আড়াইহাজার থানায় ২০ এপ্রিল (সোমবার) দায়ের করা মামলার বাদী হয়েছেন ভুক্তভোগী শিশুটির মা।

আড়াইহাজার থানার ও‌সি (তদন্ত) রিপন কুমার মামলার বরাত দি‌য়ে জানান, গত ১৬ এপ্রিল সকালে শিশুর দাদি তাসলিমা বেগম তার নাতনিকে নিয়ে আড়াইহাজারের গোপালদী পৌরসভার জালাকান্দি গ্রামে বেড়াতে যান। সেদিন বিকেল ৩টার দিকে কিশোর আসামি নয়ন (শিশুর দাদির চাচাতো ভাইয়ের ছেলে) শিশুটিকে আম খাওয়ানোর কথা বলে আম গাছের নিচে নিয়ে যায়। সেখানে শিশুটি‌কে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায়।

প‌রে সন্ধ্যায় দাদি শিশুকে নিয়ে বাড়ি ফিরলে রাত ১০টার দিকে শিশু তীব্র ব্যথায় কান্নাকাটি শুরু করে। মায়ের জিজ্ঞাসায় শিশু বিষয়‌টি খু‌লে বলে ঘটনাটি।

পরে শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।

তি‌নি আরও জানান, পুলিশ সেই কিশোর নয়ন নামের আসামিকে গ্রেপ্তার করেছে। এবং তা‌কে আদাল‌তে পাঠা‌নোর ব‌্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

্

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *