নবীনগর থানা পুলিশের মাদক অভিযানে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

নবীনগর থানা পুলিশের মাদক অভিযানে ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

মস্ত মিয়া,

জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া

এপ্রিল ১৯/০৪/২০২৬ সময় দুপুর ১.৩০ ঘটিকায় নবীনগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন পৌরসভাস্থ ৪নং ওয়ার্ডের আহমেদ হাসপাতাল এর ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ অভিযানকালে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত হতে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদ্বয়ের নাম ও ঠিকানা:

১। মোঃ সাদ্দাম হোসেন (২৮)

পিতা- আব্দুল হেকিম

মাতা- রিনা আক্তার

২। মোঃ হোসেন (২৬)

পিতা- মোঃ হারেছ আলী

মাতা- তাসলিমা আক্তার

উভয় সাং- মধুপুর

থানা- কসবা

জেলা- ব্রাহ্মণবাড়িয়া

এ-সংক্রান্ত নবীনগর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *