বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

Nov 3, 2026

রাজশাহী প্রতিনিধিঃ

মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ এর দিক নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে চোরাচালানী মালামাল, মাদকদ্রব্য কিংবা অবৈধ অনুপ্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর সীমান্ত এলাকায় বিজিবি সদস্যগণ কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। এরই ধারাবাহিকতায় অদ্য ৩১ অক্টোবর ২০২৬ তারিখ আনুমানিক রাত ০০০০ ঘটিকা হতে সকাল ০৬০০ ঘটিকা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধিনস্থ ইউসুফপুর বিওপি, প্রেমতলী বিওপি এবং খিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ভারতীয় জেডি মদ, ২০০ বোতল ভারতীয় Fairdyl সিরাপ এবং ২৯৯ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট (মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য নিজ দায়িত্বপূর্ণ থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ের সাথে জড়িত সংশ্লিষ্টদেরকে শনাক্তকরণ এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবি কর্তৃক গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *