হবিগঞ্জে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার জিরা উদ্ধার
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তরমুজ বোঝাই একটি ট্রাকের নিচে লুকিয়ে পাচারের সময় প্রায় ১৬ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারে ব্যবহৃত ট্রাক ও ট্রাকভর্তি তরমুজও জব্দ করা হয়। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার সাতছড়ি–তেলিয়াপাড়া সড়কে এ