ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন টঙ্গী পশ্চিম থানা যুবদল সভাপতি শেখ মো. সুমন

ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন টঙ্গী পশ্চিম থানা যুবদল সভাপতি শেখ মো. সুমন

May 25, 2026

অফিস ডেস্কঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে টঙ্গী পশ্চিম থানা যুবদলের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত প্রবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানা যুবদলের সভাপতি শেখ মো. সুমন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসা ও মানবতার মহান শিক্ষা দেয়। এই ঈদের মূল শিক্ষা হচ্ছে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের প্রকৃত আনন্দ পূর্ণতা পায়।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক এটাই আমার প্রত্যাশা।

শেখ মো. সুমন বলেন, ঈদের পবিত্র দিনে আমি সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। ঈদুল আযহা প্রতিটি মুসলিম পরিবারের জন্য আনন্দের বার্তা নিয়ে আসে। মহান আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী কোরবানির পশু কোরবানি করেন এবং সেই মাংস আত্মীয়-স্বজন ও গরিব-অসহায় মানুষের মাঝে বিতরণ করেন।

সবশেষে তিনি টঙ্গী পশ্চিম থানা যুবদলের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *