সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ এর পক্ষ থেকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হবে
সিলেট প্রতিনিধিঃ
সিলেট বিভাগ, ও ঢাকায় বসবাসরত সিলেট বিভাগের ভিতরে যাদের সন্তান ২০২৬ সালে এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে এবং রেজাল্ট উত্তীর্ণ হয়েছে তাদেরকে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ (রেজি: নং-০৪৪৫৬) এর পক্ষ থেকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হবে। উক্ত সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য নির্ধারিত ফরমে আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। উক্ত আবেদন করবেন সিলেট বিভাগ এর উন্নয়ন পরিষদের নিজস্ব অফিস ৬০/২, নয়াপল্টন(২য় তলা), ঢাকা-১০০০ এ সরাসরি অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ই-মেইল এ ফর্ম পূরণ করে পাঠিয়ে দিতে পারবেন ই-মেইল sbupdhaka@gmail.com প্রেরণের জন্য অনুরোধ করেন সংগঠনের নেতৃবৃন্দ । ছাত্র ছাত্রীদের সংবর্ধনা ও রেজিস্ট্রেশনের জন্য সার্বিক সহযোগিতায় থাকবেন উপ কমিটির আহ্বায়ক: সিরাজুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক, সদস্য সচিব: মোঃ রফিকুল ইসলাম রনি, সাংগঠনিক সম্পাদক, সদস্য : রাশেদ নিজাম, সদস্য: কাজী মামুন সদস্য হোসেন সদস্য: আনোয়ারা আক্তার সহ প্রমুখ।
সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ।