বন বিভাগের যৌথ উদ্যোগে দখলমুক্ত বনভূমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বন বিভাগের যৌথ উদ্যোগে দখলমুক্ত বনভূমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

নজরুল ইসলাম,গাজীপুর:

 

গাজীপুরে বন বিভাগ ও “বন ও পরিবেশ রক্ষা আন্দোলন”-এর যৌথ উদ্যোগে দখলমুক্ত বনভূমিতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ ও বনভূমি রক্ষার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে দুইশত বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা জুয়েল রানা।

 

তিনি বলেন, বনভূমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দখলমুক্ত বনাঞ্চলে বৃক্ষরোপণ একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডেপুটি রেঞ্জার ও মনিপুর বিট কর্মকর্তা আব্দুল মান্নান, বন ও পরিবেশ রক্ষা আন্দোলনের আহবায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সদস্য মোঃ রাব্বি, আব্দুল আলীম, আবিদ হাসান, ফয়সাল মাহমুদ, আতিক রহমান শিমুল, বাপ্পী।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও বনভূমি রক্ষা, অবৈধ দখল প্রতিরোধ এবং পরিবেশ উন্নয়নে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *