পাঁচবিবিতে রেললাইনের ধারে যুবকের লাশ উদ্ধার

পাঁচবিবিতে রেললাইনের ধারে যুবকের লাশ উদ্ধার

অফিস ডেস্ক :
পাঁচবিবি উপজেলার বালিঘাটা ইউনিয়নের কোকতাড়া গ্রামের রেললাইনের পাশ থেকে নাজমুল হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ।
বুধবার (৮ এপ্রিল) সকালে সান্তাহার রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
নিহত নাজমুল হোসেন পার্শ্ববর্তী হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের মৃত অফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রাতের কোনো এক সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মাথা ও শরীরে গুরুতর আঘাত পেয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। সকালে লাশটি রেললাইনের পাশে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন তারা।
এ বিষয়ে সান্তাহার জিআরপি থানা-র অফিসার ইনচার্জ হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *