নবীগঞ্জে সেনা অভিযানে লাখ টাকার মদ ও নগদ টাকা উদ্ধার, আটক ৫

নবীগঞ্জে সেনা অভিযানে লাখ টাকার মদ ও নগদ টাকা উদ্ধার, আটক ৫

অফিস ডেস্ক :
নবীগঞ্জ-এ সেনাবাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ, নগদ টাকা, চেক বই ও মোবাইল ফোনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
রোববার রাতে বাংলাদেশ সেনাবাহিনী-এর বানিয়াচং আর্মি ক্যাম্পের একটি দল নবীগঞ্জ পৌর এলাকার পশ্চিম তিমিরপুর ও চরগাঁও এলাকায় অভিযান চালায়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে স্থানীয় চন্দন রাউথ ও রামচন্দ্র দেব পরিচালিত দুটি মদের দোকানে অভিযান চালানো হয়। তবে অভিযানকালে দোকান মালিকরা পলাতক থাকলেও মদ্যপ অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।
অভিযানে ১ কার্টন কেরু মদ, এক লিটারের ২ হাজার ৪৬টি বোতল, ২৫০ মিলিলিটারের ১৪০টি বাংলা মদের বোতল, নগদ ৩৪ হাজার ৮৪৫ টাকা, তিনটি চেক বই এবং আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— তিমিরপুর গ্রামের চিত্ত রঞ্জন সরকার (৪৫), খানকারীপাড়া গ্রামের মো. সাদিক (৩১), চরগাঁও গ্রামের আশিকুর রহমান (৪০), পাটুলি গ্রামের বিধান রায় (৩৫) এবং ফিরোজপুর গ্রামের নজরুল ইসলাম (৩৭)।
অভিযান শেষে আটক ব্যক্তিদের ও জব্দ করা মালামাল নবীগঞ্জ থানা-য় হস্তান্তর করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *