নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের বিশাল মোটরসাইকেল মিছিল

Nov 10, 2026

রাজশাহী প্রতিনিধিঃ

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন অপপ্রচার, নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারার বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে রাজশাহী মহানগরীতে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল (০৯ নভেম্বর, ২০২৬) রাজশাহী মহানগর ছাত্রদলের জনপ্রিয় নেতা ও যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তপন ভাইয়ের প্রত্যক্ষ নেতৃত্বে চন্দ্রিমা থানা ছাত্রদল এই প্রতিবাদী বাইক মিছিলের আয়োজন করে। রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে মিছিলটি। এতে চন্দ্রিমা থানা ছাত্রদল এবং এর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থক শত শত মোটরসাইকেল নিয়ে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে নেতা-কর্মীদের মুখে নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যবিরোধী এবং স্বৈরাচারবিরোধী বিভিন্ন প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত হয়ে ওঠে। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ছাত্রজনতার বিপ্লবের পর পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত শক্তির কোনো ধরণের নৈরাজ্য বা চক্রান্ত রাজপথে বরদাশত করা হবে না। রাজশাহী মহানগর ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে যেকোনো অপ্রীতিকর ঘটনা ও বিশৃঙ্খলা প্রতিরোধ করতে রাজপথে সর্বদা প্রস্তুত ও সতর্ক রয়েছে। আবুল কালাম আজাদ তপন ভাইয়ের নেতৃত্বে অনুষ্ঠিত এই মোটরসাইকেল মিছিলে চন্দ্রিমা থানা ছাত্রদলের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ স্থানীয় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। মিছিল শেষে নেতৃবৃন্দ রাজপথে ছাত্রদলের সুসংগঠিত অবস্থান বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *