সাহসী সাংবাদিক ইমনকে বিএমএসএফের অভিনন্দন

সাহসী সাংবাদিক ইমনকে বিএমএসএফের অভিনন্দন

অফিস ডেস্ক : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) অনুসন্ধানী ও দায়িত্বশীল সাংবাদিক আলী আজগর ইমনকে অভিনন্দন জানিয়েছে। ইমন দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পুনঃভর্তি ফি বাতিলের দাবিতে উচ্চ আদালতে রিট দায়ের করে প্রজ্ঞাপন জারি করাতে সক্ষম হয়েছেন। বিএমএসএফ এ ধরনের উদ্যোগকে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য সুদৃঢ় উদাহরণ হিসেবে মূল্যায়ন করেছে।
ফোরামের কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর এবং সাধারণ সম্পাদক লায়ন মো: আবুল হোসেন সাংবাদিক ইমনের সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং গুরুত্বপূর্ণ কাজে অব্যাহত ভূমিকা রাখার জন্য শুভ কামনা জানিয়েছেন।
ইমন এটিএন বাংলা টেলিভিশনে কর্মরত এবং তিনি বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক কর্তৃক গৃহকর্মীর বিরুদ্ধে পাশবিক নির্যাতনের ঘটনাসহ বিভিন্ন ইস্যুতে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *