ঝালকাঠি জেলা পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’র উদ্বোধন

ঝালকাঠি জেলা পুলিশের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’র উদ্বোধন

অফিস ডেস্ক :
ঝালকাঠিতে আন্তঃজেলা পুলিশ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের কলেজ রোড ইনডোর বয়েজ ক্লাবে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ সাইফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়জীদ ইবনে আকবর, সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. শাহ আলম, সহকারী পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ এবং ঝালকাঠি প্রেসক্লাব-এর সভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার।
এছাড়া প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং ঝালকাঠি জেলা পুলিশ-এর আওতাধীন বিভিন্ন থানা ও তদন্ত কেন্দ্রের ইনচার্জগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইন্সপেক্টর (সশস্ত্র) আনিসুর রহমান।
টুর্নামেন্টে সিঙ্গেল ইভেন্টে ১৬ জন খেলোয়াড় এবং ডাবলস ইভেন্টে ২৪টি দল অংশগ্রহণ করছে। খেলাধুলার মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *