গোদাগাড়ীতে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ীতে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় নিজ শয়নকক্ষ থেকে জিহাদ (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (আজ) দুপুর ১টার দিকে উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের কাশেমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ ওই গ্রামের মৃত কাশেমের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে জিহাদ নিজ ঘরের ভেতরে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় পার হলেও তিনি ঘর থেকে বের না হওয়ায় এবং ভেতর থেকে দরজা বন্ধ থাকায় তার মা তাকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শয়নকক্ষের তীরের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
খবর পেয়ে স্থানীয়রা বিষয়টি গোদাগাড়ী থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *