টঙ্গীতে তিন সিনিয়র সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

টঙ্গীতে তিন সিনিয়র সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ

Nov 7, 2026

টঙ্গী প্রতিনিধি:

গত ৬ নভেম্বর ২০২৬, দুপুর ১২টার দিকে টঙ্গীর হাজির মাজার বস্তিতে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে প্রবেশ করেন ঢাকা ট্রিবিউনের তিনজন সিনিয়র সাংবাদিক। ভিডিও ফুটেজ সংগ্রহ শেষে ফেরার পথে তাঁদের অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে। সাংবাদিকদের দেওয়া তথ্যমতে, অপহরণের পর প্রায় তিন ঘণ্টা তাঁদের আটকে রেখে শারীরিক নির্যাতন ও মারধর করা হয়। এমনকি পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়া হয় এবং তাঁদের রক্তাক্ত করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নগদ টাকা-পয়সাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়া হয় বলেও তাঁরা অভিযোগ করেছেন। এ ঘটনায় তীব্র উদ্বেগ ও নিন্দা প্রকাশ করে বলা হয়েছে, গত ২৬ নভেম্বর ২০২৬ তারিখে আমাকেও একই এলাকায় অপহরণ করা হয়েছিল। ওই ঘটনায় আমি মামলা দায়ের করি। মামলার দৃশ্যমান দুজন আসামিকে গ্রেপ্তার করা হলেও বাকি অজ্ঞাতনামা আসামিদের এখনো গ্রেপ্তার করা হয়নি। আমার আশঙ্কা, আগের ঘটনায় জড়িত পলাতক আসামিরাই আবারও এ ধরনের অপরাধে জড়িত থাকতে পারে। তবে বিষয়টি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। একই এলাকায় একের পর এক অপহরণ, নির্যাতন ও ছিনতাইয়ের অভিযোগ টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দিয়েছে। বিশেষ করে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এমন হামলার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। আমরা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত সব অপরাধীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা হোক। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *