দৈনিক আমার দেশ পত্রিকার নামে মানহানি হুমকি দিলেন তানভীর বারী হামিম

দৈনিক আমার দেশ পত্রিকার নামে মানহানি হুমকি দিলেন তানভীর বারী হামিম

বিশেষ প্রতিনিধিঃ

দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশিত একটি খবর ও ফটো কার্ড নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। খবরটি প্রকাশিত হয় “ছুরি ধরে সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাই, নেপথ্যে ছাত্রদল কর্মী” শিরোনামে, যেখানে অপরাধীর সাথে ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমের ছবি ব্যবহার করা হয়।
ছবি প্রকাশিত হওয়ার পর হামিম ফেসবুকে অভিযোগ করেছেন, তিনি কোনো অপরাধে জড়িত নন এবং শুধুমাত্র ছবির ব্যবহারই তাকে টার্গেট করেছে। হামিমের পোস্টে বলা হয়েছে, “দাবি করা হয়েছে অপরাধ করেছে এক ছাত্রদল কর্মী, অথচ ছবি দিলো আমার। নিউজে আমার নামে কিছু লেখা হয়নি, আমি কোনো তথ্য জানতাম না। শুধুমাত্র ছবি থাকার কারণে আমাকে টার্গেট করা হয়েছে ‘আমার দেশ’ পত্রিকার পক্ষ থেকে। এটা কি বাংলাদেশের একমাত্র সত‍্যবাদী পত্রিকা?”
হামিম আরও বলেন, “দৈনিক আমার দেশ যদি আমার ছবি সরিয়ে না ফেলে এবং আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ না করে, তাহলে আমি পত্রিকার নাম উল্লেখ করে মানহানি মামলা করতে বাধ্য হব। মাহমুদুর রহমান সাহেবের নাম ধরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, ছবিটি শুধুমাত্র সংবাদে সংযুক্ত করা হয়েছিল অপরাধী সনাক্তকরণের উদ্দেশ্যে, কিন্তু হামিমের দাবি ছবির ব্যবহার তার ব্যক্তিগত সম্মানের ক্ষতি করেছে।
এ বিষয়ে আমার দেশ পত্রিকা এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *