রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) টাঙ্গাইল জেলা কমিটি গঠন

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) টাঙ্গাইল জেলা কমিটি গঠন

আব্দুল্লাহ আল মামুন পিন্টু,টাঙ্গাইল প্রতিনিধি:

বাংলাদেশে তৃণমূল পর্যায়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ এবং অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করা সংগঠন রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)-এর টাঙ্গাইল জেলা কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে টাঙ্গাইল শহরের পিয়াসী হোটেলে নবগঠিত এই কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম ১১ সদস্যবিশিষ্ট টাঙ্গাইল জেলা কমিটি ঘোষণা করেন।
নবগঠিত জেলা কমিটির সভাপতি লুৎফর রহমান টুটুল-এর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন রকি-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরজেএফ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নব আলো টাঙ্গাইল-এর নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মামুন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীম, টাঙ্গাইল জেলা প্রেসক্লাবের সভাপতি মো. রুহুল আমিন, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন এবং টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল।
বক্তারা বলেন, মফস্বল ও তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের অধিকার রক্ষা এবং পেশাদারিত্বের মান উন্নয়নে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টাঙ্গাইল জেলা কমিটির এই নবযাত্রা জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মী এবং আরজেএফ’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *